+৮৮০ ১৯৬০-৩৩০৫৪২ আপডেট
সব নোটিশ
প্রজাপতি স্কুল, যশোরআধুনিক ও সৃজনশীল শিশু শিক্ষা প্রতিষ্ঠান
ক্লাসরুমের বাইরেও শেখা – প্রজাপতি স্কুল, যশোর

ক্লাসরুমের বাইরেও শেখা

খেলা, প্রকৃতি, আঁকা, গান আর উৎসব: যে মুহূর্তগুলো শিশুরা মনে রাখে।

মজার কার্যক্রম

প্রতি সপ্তাহেইনতুন কিছু

ফল উৎসব সংস্কৃতি

ফল উৎসব

ফলের রঙে, স্বাস্থ্যের ছোঁয়ায় প্রজাপতি স্কুলের ফল উৎসবে শিশুরা আম, কলা, লিচু, আনারস, পেয়ারাসহ নানা মৌসুমি ফলের সঙ্গে পরিচিত হয়। রঙিন ফলের সমাহার দেখে, ছুঁয়ে ও চেখে তারা শেখে ফলের নাম, স্বাদ ও পুষ্টিগুণ। এই আয়োজন শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলে এবং ভাগ করে নেওয়ার আনন্দ জাগায়।

খেলার মাঠে জ্ঞানের আলো বাইরে

খেলার মাঠে জ্ঞানের আলো

খোলা আকাশের নিচে শেখা প্রজাপতি স্কুলে নিয়মিত আউটডোর ক্লাসের আয়োজন করা হয়, যেখানে শিশুরা খোলা আকাশের নিচে, গাছের ছায়ায় ও সবুজ মাঠে আনন্দের সঙ্গে শেখে।

জন্মদিন ও আনন্দ উৎসব

জন্মদিন ও আনন্দ

প্রতি মাসের শেষ স্কুল দিবস

বিশেষ দিনগুলো আমরা এক স্কুল পরিবার হয়ে উদযাপন করি।

প্রকৃতি থেকে শেখা বাইরে

প্রকৃতি থেকে শেখা

পাতা, গাছ, পাখি আর স্কুলের পুকুরই হয়ে ওঠে আমাদের শ্রেণিকক্ষ।

পিঠা উৎসব সংস্কৃতি ১৪এপ্র

পিঠা উৎসব

প্রতি বছর ১৪ এপ্রিল

প্রজাপতি স্কুলের পিঠা উৎসবে শিশুরা ভাপা, পাটিসাপটা, চিতই ও নকশি পিঠাসহ বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচিত হয়। অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে এই আয়োজন শিশুদের মধ্যে নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ভাগ করে নেওয়ার আনন্দ জাগায়।

চারু ও কারুকলা সৃজনশীল

চারু ও কারুকলা

আঁকা, রং করা আর হাতে নানা কিছু বানানো।

প্রাতঃ সমাবেশ বাইরে

প্রাতঃ সমাবেশ

আনন্দময় সকালে দিনের শুভ সূচনা প্রজাপতি স্কুলে প্রতিদিনের শুরু হয় সমাবেশের মাধ্যমে, যেখানে সব শিশু একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রার্থনা, জাতীয় সংগীত, শপথ, ছড়া ও গান পরিবেশন করে। এই আয়োজন শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, মনোযোগ ও দলগত চেতনা গড়ে তোলে এবং তাদের আত্মবিশ্বাসের সঙ্গে দিন শুরু করতে সাহায্য করে।

বিজয় দিবস সংস্কৃতি ১৬ডিসে

বিজয় দিবস

১৬ ডিসেম্বর (স্কুলে আগের দিন উদযাপন)

শিশুদের উপযোগী করে আমাদের ইতিহাস ও পতাকার গল্প।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বাইরে ১৭ডিসে

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে

রঙিন পতাকা, উচ্ছ্বসিত শিশু আর অভিভাবকদের উপস্থিতিতে প্রজাপতি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আনন্দ ও উদ্দীপনায় ভরপুর। প্রি-প্লে থেকে দ্বিতীয় শ্রেণির শিশুরা দৌড়, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ নানা মজার ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পদক, সনদ ও পুরস্কার। অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে দেওয়া হয় উৎসাহমূলক উপহার, কারণ আমাদের কাছে জয়ের চেয়ে অংশগ্রহণ ও আনন্দই বেশি গুরুত্বপূর্ণ। হাসি ও করতালিতে শেষ হয় স্মরণীয় এই দিনটি। ** স্বপ্নের শুরু, সাফল্যের পথে **

অভিভাবক দিবস উৎসব ২৬ফেব

অভিভাবক দিবস

বছরে একবার, নতুন সেশনের আগে

শিশুরা কী শিখেছে, তা দেখতে অভিভাবকেরা আসেন।

সারা বছর জুড়ে

যে দিনগুলোআমরা উদযাপন করি

এই দিনগুলোর মধ্য দিয়ে শিশুরা আমাদের ভাষা, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানে।

  1. ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি
  2. মার্চ স্বাধীনতা দিবস ২৬ মার্চ
  3. পিঠা উৎসব এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বিস্তারিত দেখুন
  4. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শীতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তারিখ স্কুল জানাবে বিস্তারিত দেখুন
  5. বিজয় দিবস ডিসেম্বর বিজয় দিবস ১৬ ডিসেম্বর বিস্তারিত দেখুন
কথা বলুন