চলমান শ্রেণি
৩.৫ থেকে ৮ বছর বয়সীদের জন্য প্রথম বন্ধুত্ব থেকে আত্মবিশ্বাসী পাঠক হওয়ার ৬টি ধাপ।
আপনার শিশুর জন্য কোন শ্রেণি?
- ৩.৫-৪ বছর প্রি-প্লে
- ৪-৫ বছর প্লে
- ৪.৫-৫.৫ বছর নার্সারি
- ৫-৬ বছর কেজি
- ৬-৭ বছর প্রথম শ্রেণি
- ৭-৮ বছর দ্বিতীয় শ্রেণি
কোন শ্রেণি আপনার শিশুর জন্য উপযুক্ত বুঝতে পারছেন না? আমরা সাহায্য করব। আমাদের জিজ্ঞেস করুন
শেখার প্রথম পদক্ষেপ হোক আনন্দময়!
প্রি-প্লে বয়স ৩.৫-৪ বছর
আপনার শিশুর স্কুল জীবনের প্রথম অভিজ্ঞতা হোক আনন্দ, ভালোবাসা ও নতুন আবিষ্কারে ভরা। প্রি-প্লে শ্রেণিতে অক্ষর জ্ঞান, গল্প, ছড়া, গান, খেলাধুলা ও সহজ সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুকে বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত হতে এবং শেখার প্রতি আগ্রহী হয়ে উঠতে সহায়তা করা হয়।
শিশুরা যা শেখে
- অক্ষর ও সংখ্যা চেনা
- গল্প, ছড়া, গান, খেলাধুলা
- ছবি আঁকা
- নতুন বন্ধুদের সাথে মিশতে শেখা
খেলতে খেলতে শিখুক, আনন্দে বেড়ে উঠুক
প্লে বয়স ৪-৫ বছর
শিশুর কৌতূহল থেকেই শুরু হয় শেখার পথচলা। প্লে শ্রেণিতে আনন্দময় কার্যক্রমের মাধ্যমে অক্ষর জ্ঞান, শব্দ জ্ঞান, ভাষা, সংখ্যা, আঁকি-বুকি, রং করা ও চারপাশের জগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলার সুযোগ পায় শিশুরা। পাশাপাশি সামাজিক মেলামেশা, নিজের কথা প্রকাশ এবং নতুন কিছু জানার আগ্রহ বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
শিশুরা যা শেখে
- বর্ণ পরিচয়, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চেনা, সহজ শব্দ গঠন এবং ছড়া ও ছোট বাক্য শেখানো হয়।
- English Alphabet (A–Z), অক্ষর চেনা, সহজ শব্দ, সংখ্যা ও ছোট ছোট ইংরেজি ছড়া শেখানো হয়।
- সংখ্যা চেনা ও গণনা, সংখ্যার ক্রম, ছোট-বড় ধারণা, মৌলিক আকার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
- নিজের পরিচয়, পরিবার, শরীরের বিভিন্ন অঙ্গ, রং, ফলমূল, পশুপাখি, ফুল, জাতীয় প্রতীক ও চারপাশের পরিবেশ সম্পর্কে শেখানো হয়।
- ছবি আঁকা, রং করা, কাগজ দিয়ে সহজ জিনিস তৈরি এবং বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে কল্পনাশক্তি ও হাতের দক্ষতা বিকাশ করা হয়।
- নিজ নিজ ধর্মের প্রাথমিক শিক্ষা, নৈতিকতা, ভালো আচরণ, সত্য কথা বলা, বড়দের সম্মান করা এবং অন্যের প্রতি দয়াশীল হতে শেখানো হয়।
কৌতূহলের বিকাশ
নার্সারি বয়স ৪.৫-৫.৫ বছর
নার্সারি শ্রেণিতে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চারু ও কারুকলা এবং ধর্ম শিক্ষা প্রদান করা হয়। খেলাধুলা, ছড়া, গল্প ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের জ্ঞান, ভাষা, নৈতিকতা, সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটানো হয়।
বড় পাঠশালার প্রস্তুতি
কেজি বয়স ৫-৬ বছর
K.G শ্রেণিতে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে আধুনিক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান করা হয়। গল্প, ছড়া, খেলাধুলা ও হাতে-কলমে শিক্ষার মাধ্যমে বাংলা, ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো হয়। পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সামাজিক আচরণের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ
প্রথম শ্রেণি বয়স ৬-৭ বছর
আনন্দে শেখা, আত্মবিশ্বাসে বেড়ে ওঠা
প্রথম শ্রেণি শিক্ষার্থীর আনুষ্ঠানিক শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে আমরা আনন্দময় ও কার্যভিত্তিক পদ্ধতিতে বাংলা, ইংরেজি ও গণিতের মজবুত ভিত্তি গড়ে তুলি। পাঠদানের পাশাপাশি গল্প, ছড়া, আঁকাআঁকি ও দলগত কাজের মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীলতা, কৌতূহল ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলা হয়।
আমাদের অভিজ্ঞ ও স্নেহশীল শিক্ষিকারা প্রতিটি শিশুর প্রতি ব্যক্তিগত মনোযোগ দেন। ভালো অভ্যাস, শৃঙ্খলা, সততা ও বড়দের প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধও শেখানো হয় দৈনন্দিন কার্যক্রমের মধ্য দিয়ে। নিয়মিত অভিভাবক যোগাযোগের মাধ্যমে শিশুর অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত রাখা হয়।
এই শ্রেণিতে যা থাকছে :
- বাংলা ও ইংরেজি পড়া, লেখা ও বলার দক্ষতা উন্নয়ন
- গণিতের মৌলিক ধারণা ও সহজ সমস্যা সমাধান
- পরিবেশ ও বিজ্ঞানের প্রাথমিক পরিচিতি
- সৃজনশীল কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা
- ধর্মীয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা
শিশুরা যা শেখে
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
- গণিত
- পরিবেশ পরিচিতি
উজ্জ্বল আগামীর জন্য দক্ষতার ভিত্তি
দ্বিতীয় শ্রেণি বয়স ৭-৮ বছর
আরও শিখি, আরও এগিয়ে চলি
প্রজাপতি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থীরা প্রথম শ্রেণিতে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে আরও মজবুত করে। আনন্দময় ও কার্যভিত্তিক পদ্ধতিতে বাংলা ও ইংরেজিতে সাবলীল পড়া, শুদ্ধ বানানে লেখা এবং নিজের ভাষায় ভাবনা প্রকাশের অনুশীলন করানো হয়। গণিতে যোগ-বিয়োগের পাশাপাশি নতুন ধারণা যুক্ত হয়, যা তাদের যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়।
গল্প, ছড়া, আঁকাআঁকি, দলগত কাজ ও খেলাধুলার মাধ্যমে শিশুদের কৌতূহল, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকশিত হয়। আমাদের অভিজ্ঞ ও স্নেহশীল শিক্ষিকারা প্রতিটি শিশুর গতি ও প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত মনোযোগ দেন। শিষ্টাচার, সততা, শৃঙ্খলা ও সহযোগিতার মতো মূল্যবোধও শেখানো হয় দৈনন্দিন কার্যক্রমের মধ্য দিয়ে। নিয়মিত অভিভাবক যোগাযোগের মাধ্যমে শিশুর অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত রাখা হয়।
এই শ্রেণিতে যা থাকছে :
- বাংলা ও ইংরেজিতে সাবলীল পড়া
- লেখা ও বলার দক্ষতা উন্নয়ন
- গণিতের নতুন ধারণা ও সহজ সমস্যার সমাধান
- পরিবেশ, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের পরিধি বৃদ্ধি
- সৃজনশীল কার্যক্রম খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা
- নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষা
শিশুরা যা শেখে
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
- গণিত
- পরিবেশ পরিচিতি
আনন্দের একটি দিন,ধাপে ধাপে
স্কুলের একটি সাধারণ দিন। সময় শ্রেণিভেদে আলাদা হতে পারে।
- আগমন ও সমাবেশশুভেচ্ছা ও জাতীয় সংগীত
- গোল হয়ে বসাখবর ও অনুভূতি ভাগ করা
- শেখার কোণবর্ণ, সংখ্যা ও ধাঁধা
- টিফিন ও খেলাস্বাস্থ্যকর নাশতা ও মাঠে খেলা
- গল্প ও গানবাংলা ও ইংরেজি ছড়া
- বাড়ি ফেরাঅভিভাবকের হাতে নিরাপদে তুলে দেওয়া
আমাদের প্রোগ্রামকেন আলাদা
খেলাভিত্তিক
আনন্দের মধ্যেই শিশুরা সবচেয়ে ভালো শেখে।
ব্যক্তিগত মনোযোগ
শিক্ষকেরা প্রতিটি শিশুর অগ্রগতি খেয়াল রাখেন।
বাংলা ও ইংরেজি
বাংলায় দৃঢ় ভিত, ইংরেজিতে আত্মবিশ্বাস।
যত্নশীল শিক্ষক
ধৈর্যশীল, স্নেহময় ও ছোট শিশুদের জন্য প্রশিক্ষিত।
প্রায়ই করাপ্রশ্নগুলো
ভর্তির বিস্তারিতকোন কোন শ্রেণিতে ভর্তি চলছে?
২০২৭ শিক্ষাবর্ষে প্রি-প্লে (৩.৫-৪), প্লে (৪-৫), নার্সারি (৪.৫-৫.৫), কেজি (৫-৬), প্রথম শ্রেণি (৬-৭), দ্বিতীয় শ্রেণি (৭-৮)। আসন সীমিত।
পাঠদানের মাধ্যম কী?
শিশুরা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই শেখে, বাংলায় শক্ত ভিত রেখে।
বেতন ও ফি কত?
বর্তমান ফি জানতে অফিসে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। ফি তালিকা এখানেও ডাউনলোড করা যাবে।
আবেদনের আগে কি ক্যাম্পাস দেখা যাবে?
অবশ্যই। সময় ঠিক করতে ফোন করুন, সন্তানকেও সাথে আনুন।
একবার এসে দেখে যান
সন্তানকে নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখুন, শিক্ষকদের সাথে কথা বলুন, যা জানতে চান জিজ্ঞেস করুন।