K.G শ্রেণিতে আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে আধুনিক ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান করা হয়। গল্প, ছড়া, খেলাধুলা ও হাতে-কলমে শিক্ষার মাধ্যমে বাংলা, ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো হয়। পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সামাজিক আচরণের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সকালে শ্রেণিকক্ষের দরজায় হাসিমুখে অপেক্ষা করেন শিক্ষিকা। ভালোবাসা ও উষ্ণতার এই ছোঁয়ায় প্রজাপতি স্কুলের কেজি শ্রেণিতে প্রতিটি দিনের শুরু হয়, যাতে শিশুরা স্কুলকে নিজের দ্বিতীয় ঘর মনে করে।
আমাদের শ্রেণিকক্ষ রঙিন, নিরাপদ ও শিশুবান্ধব। দেয়ালে ছবি, বর্ণমালা আর শিশুদের নিজের হাতে আঁকা শিল্পকর্ম সাজানো থাকে। খেলনা ও শিক্ষা উপকরণ থাকে শিশুদের নাগালের মধ্যেই।
শিশুরা যা শেখে
১বাংলা: বর্ণ, শব্দ, বাক্য গঠন, অনুচ্ছেদ পাঠ ও লেখা শেখানো হয়।
২ইংরেজি : Alphabet, শব্দের বানান, বাক্য গঠন, পড়া ও লেখা শেখানো হয়।
৩Active English : দৈনন্দিন ইংরেজি শব্দ, সহজ কথোপকথন, শোনা ও বলার দক্ষতা শেখানো হয়।
৪গণিত: সংখ্যা, গণনা, যোগ-বিয়োগ, গুণ-ভাগ ও প্রাথমিক গাণিতিক সমস্যা সমাধান শেখানো হয়।
৫সাধারণ জ্ঞান : দেশ, জাতীয় প্রতীক, পরিবেশ, বিজ্ঞান ও দৈনন্দিন জীবন সম্পর্কে শেখানো হয়।
৬চারু ও কারুকলা : ছবি আঁকা, রং করা ও বিভিন্ন সৃজনশীল কাজের দক্ষতা বাড়ানো হয়।
৭ধর্ম শিক্ষা : ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, শিষ্টাচার ও ভালো আচরণ শেখানো হয়।
৮সামাজিকরণ শিক্ষা : বন্ধুত্ব, সহযোগিতা, শৃঙ্খলা, ভাগাভাগি ও সামাজিক আচরণ শেখানো হয়।
আমরা যেভাবে শেখাই
সকালে শ্রেণিকক্ষের দরজায় হাসিমুখে অপেক্ষা করেন শিক্ষিকা। ভালোবাসা ও উষ্ণতার এই ছোঁয়ায় প্রজাপতি স্কুলের কেজি শ্রেণিতে প্রতিটি দিনের শুরু হয়, যাতে শিশুরা স্কুলকে নিজের দ্বিতীয় ঘর মনে করে।
আমাদের শ্রেণিকক্ষ রঙিন, নিরাপদ ও শিশুবান্ধব। দেয়ালে ছবি, বর্ণমালা আর শিশুদের নিজের হাতে আঁকা শিল্পকর্ম সাজানো থাকে। খেলনা ও শিক্ষা উপকরণ থাকে শিশুদের নাগালের মধ্যেই।
আমাদের শিক্ষাদান পদ্ধতি :
-খেলার ছলে শেখা : ব্লক, কার্ড ও ধাঁধার মাধ্যমে বর্ণ, সংখ্যা ও আকার-আকৃতি শেখানো হয়।
- ছড়া, গান ও গল্প : বাংলা ও ইংরেজি ভাষার প্রতি আগ্রহ এবং কল্পনাশক্তি বিকাশে সহায়ক।
- হাতে-কলমে কাজ : আঁকা, রং করা ও কাগজ কাটার মাধ্যমে লেখার প্রস্তুতি হয়।
- নৈতিক শিক্ষা : সালাম দেওয়া, ভাগ করে নেওয়া ও বড়দের সম্মান করার অভ্যাস গড়ে তোলা হয়।
- শারীরিক কার্যক্রম : খেলাধুলা ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ ও সক্রিয় থাকার অভ্যাস তৈরি হয়।
শিক্ষক-শিক্ষিকার ভূমিকা ও মূল্যায়ন :
আমাদের শিক্ষক-শিক্ষিকারা অত্যান্ত স্নেহশীল ও বন্ধুর মতো সহযোগী। পরীক্ষার চাপ নয়, শিশুর দৈনন্দিন অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় এবং নিয়মিত অভিভাবকদের জানানো হয়।
কেজি শ্রেণি শেষে আমাদের শিশুরা হবে আত্মবিশ্বাসী, কৌতূহলী ও আনন্দিত।