শিশুর কৌতূহল থেকেই শুরু হয় শেখার পথচলা। প্লে শ্রেণিতে আনন্দময় কার্যক্রমের মাধ্যমে অক্ষর জ্ঞান, শব্দ জ্ঞান, ভাষা, সংখ্যা, আঁকি-বুকি, রং করা ও চারপাশের জগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলার সুযোগ পায় শিশুরা। পাশাপাশি সামাজিক মেলামেশা, নিজের কথা প্রকাশ এবং নতুন কিছু জানার আগ্রহ বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
প্রজাপতি স্কুল, যশোরের প্লে শ্রেণিতে শিশুদের বয়স ও শেখার উপযোগী করে আনন্দময়, খেলাধুলাভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা হয়। ছড়া, গান, গল্প, ছবি, রং, খেলনা, শিক্ষামূলক উপকরণ, মাল্টিমিডিয়া পদ্ধতির ব্যবহার এবং হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের বাংলা, ইংরেজি, গণিত ও অন্যান্য বিষয় শেখানো হয়।
শ্রেণিকক্ষে শিশুদের প্রশ্ন করতে, নিজের ভাবনা প্রকাশ করতে এবং সহপাঠীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে উৎসাহিত করা হয়।
শিশুরা যা শেখে
১বর্ণ পরিচয়, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চেনা, সহজ শব্দ গঠন এবং ছড়া ও ছোট বাক্য শেখানো হয়।
২English Alphabet (A–Z), অক্ষর চেনা, সহজ শব্দ, সংখ্যা ও ছোট ছোট ইংরেজি ছড়া শেখানো হয়।
৩সংখ্যা চেনা ও গণনা, সংখ্যার ক্রম, ছোট-বড় ধারণা, মৌলিক আকার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
৪নিজের পরিচয়, পরিবার, শরীরের বিভিন্ন অঙ্গ, রং, ফলমূল, পশুপাখি, ফুল, জাতীয় প্রতীক ও চারপাশের পরিবেশ সম্পর্কে শেখানো হয়।
৫ছবি আঁকা, রং করা, কাগজ দিয়ে সহজ জিনিস তৈরি এবং বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে কল্পনাশক্তি ও হাতের দক্ষতা বিকাশ করা হয়।
৬নিজ নিজ ধর্মের প্রাথমিক শিক্ষা, নৈতিকতা, ভালো আচরণ, সত্য কথা বলা, বড়দের সম্মান করা এবং অন্যের প্রতি দয়াশীল হতে শেখানো হয়।
৭সহপাঠীদের সঙ্গে মেলামেশা, দলগতভাবে কাজ করা, নিজের অনুভূতি প্রকাশ, অন্যের মতামতকে সম্মান করা এবং ভাগাভাগি ও সহযোগিতার মাধ্যমে সামাজিক আচরণ শেখানো হয়।
আমরা যেভাবে শেখাই
প্রজাপতি স্কুল, যশোরের প্লে শ্রেণিতে শিশুদের বয়স ও শেখার উপযোগী করে আনন্দময়, খেলাধুলাভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা হয়। ছড়া, গান, গল্প, ছবি, রং, খেলনা, শিক্ষামূলক উপকরণ, মাল্টিমিডিয়া পদ্ধতির ব্যবহার এবং হাতে-কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের বাংলা, ইংরেজি, গণিত ও অন্যান্য বিষয় শেখানো হয়। শ্রেণিকক্ষে শিশুদের প্রশ্ন করতে, নিজের ভাবনা প্রকাশ করতে এবং সহপাঠীদের সঙ্গে মিলেমিশে কাজ করতে উৎসাহিত করা হয়। স্নেহপূর্ণ ও শিশুবান্ধব পরিবেশে প্রতিটি শিশুর শেখার গতি, আগ্রহ ও সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা আনন্দের সঙ্গে শিখতে পারে, আত্মবিশ্বাস অর্জন করে এবং বিদ্যালয়ের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে।